বোয়িং আবার স্টারলাইনারে তার প্রথম ক্রু নিয়ে মহাকাশে যাবে

Date:

বৃহত্তম এয়াক্রাফট নির্মাণ সংস্থা বোয়িং আগের উদ্যোগ ব্যর্থ হওয়ার পর পুনরায় শনিবার একটি স্টারলাইনার স্পেসশিপে তার প্রথম ক্রুকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিয়ে যাবে। এরআগে উড্ডয়নের কয়েক ঘন্টা আগে জটিলতার কারণে ফ্লাইট বাতিল করা হয়।

প্রকৌশলীদের পর্যবেক্ষণ ও তদারকির পর নাসার মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনি উইলিয়ামস শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ২৫মিনিটে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স রকেটের উপরে বোয়িং মহাকাশ যানটির উড্ডয়নের কথা রয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অত্যন্ত অনুকূল রয়েছে।।

মিশনের ব্যাকআপ ক্রু সদস্য নভোচারী মাইক ফিনকে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেছেন, ‘আমরা ব্যাপক উদ্দীপনা মধ্যে উৎক্ষেপণের জন্য অপেক্ষা করছি এবং আমাদের এই মিশনের প্রতি আস্থা রয়েছে।’

মার্কিন মহাকাশ সংস্থা নাসা বোয়িংকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু পরিবহনের জন্য দ্বিতীয় বাণিজ্যিক অপারেটর হিসাবে প্রত্যয়িত করতে চাইছে। ইলন মাস্কের স্পেসএক্স ইতিমধ্যে ২০২০ সাল থেকে এই বোয়িং মহাকাশ যান ব্যবহার করে আসছে।

নাসা ও স্পেসএক্স উভয় কোম্পানিই ২০১৪ সালে তাদের গামড্রপ-আকৃতির এবং স্বয়ংক্রিয় ক্রু ক্যাপসুলগুলো বিকাশের জন্য বহু-বিলিয়ন-ডলারের চুক্তি সম্পাদন করেছে। ২০১১ সালে স্পেস শাটল প্রোগ্রামের সমাপ্তির পরে যুক্তরাষ্ট্র অস্থায়ীভাবে রাইডের জন্য রাশিয়ান রকেটের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল।

বোয়িংয়ের ১০০-বছরের ইতিহাসের সাথে, তার তৎকালীন আপ-স্টার্ট প্রতিযোগীর তুলনায় প্রবলভাবে এগিয়ে ছিল, কিন্তু এর মহাকাশ কর্মসূচি বছরের পর বছর বিলম্ব এবং নিরাপত্তা ভীতির সম্মুখীন হয়েছে যা তার বাণিজ্যিক এয়ারলাইন বিভাগের অগণিত সমস্যা প্রতিফলিত করে।

গত ৬ মে উৎক্ষেপণের জন্য প্রস্তত ছিল কিন্তু একটি ত্রুটিপূর্ণ রকেট ভালভের কারণে গ্রাউন্ড টিমগুলো সেই উৎক্ষেপণ বন্ধ করতে বাধ্য করেছিল। এতে মহাকাশচারী উইলমোর এবং উইলিয়ামসের মহাকাশ যাত্রা থেমে যায়।

যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে স্টারলাইনার রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ভিড়বে এবং ক্রুরা সেখানে আট দিন থেকে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। আইএসএস-এ কোনও সমস্যা হলে বোয়িং মহাকাশ ক্যাপস্যুলটি নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করা যায় কিনা তারা সেটা দেখবে।

পরে এটি আইএসএস ত্যাগ করে পুনরায় পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করবে এবং ১০ জুন পশ্চিম যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে একটি প্যারাসুট এবং এয়ারব্যাগ-সহায়তায় পৃথিবীতে অবতরণ করবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান