বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী

Date:

বাংলাদেশসহ বিশ্বের ১৫ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা। এ ছবি মুক্তির পর দর্শকের সাড়ায় মুগ্ধ ছবি সংশ্লিষ্ট সকল মহলের মানুষ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সিনেমার প্রচারে দেখা গেছে তুফানি নায়ক শাকিব খান ও মিমি চক্রবর্তীকে। সেখানে ‘তুফান’র প্রিমিয়ার শো-এর আগে সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শাকিবকে প্রশ্ন করে, মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং বুবলী কি ছবিটা দেখেছিল দেখে থাকলে তার রিয়্যাকশনটা কী ছিল। প্রশ্ন শুনে শাকিব খান কিছুক্ষণ চুপ থেকে বুবলীর বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেন। আর এই যে পাশাপাশি বসে কথা বলছি এতক্ষণেও বুঝতে পারেন নি। মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা উরাধুরাই ছিল। এ সময় পাশে থেকে মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে জিজ্ঞেস করেন বুবলি কে। এরপর এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের ভিডিওটি শেয়ার করে একজন ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক যখন জিজ্ঞেস করলো শাকিব খান কে। বুবলি কি সিনেমাটি দেখেছে? পাশ থেকে মিমি রায়হান কে বলছে বুবলি কে? এটা আজকের সেরা বিনোদন’ সংগ্রাম আহমেদ নামে আরেকজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সাংবাদিক শাকিব খানকে জিজ্ঞেস করলো ‘বুবলী কি সিনেমাটি দেখেছে?’ পাশ থেকে মিমি আবার রাফিকে জিজ্ঞেস করলো, বুবলি কে? এখন আমার প্রশ্ন আপনাদের কাছে রাফী মিমি’কে কী উত্তর দিয়েছে।’ উল্লেখ্য, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে এসেছে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে গেছে তুফানের গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে বাংলাদেশের নামি প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আই, ভারত থেকে যুক্ত এসভিএফ। শাকিব খান, মিমি চক্রবর্তী ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, অভিনেত্রী নাবিলা, মিশা সওদাগর প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩