একাত্তর বাংলাঃ সুন্দরবনের নদ-নদীতে বিষ দিয়ে মাছ ধরা অপরাধের শামিল বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
শনিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে সুন্দরবনের দুবলার আলোরকোল এলাকায় জেলে সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, খুলনা অঞ্চলের বনসংরক্ষক আমীর হোসাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

