বিশ্বকাপে ইতিহাস গড়লেন সাকিব

Date:

চীফ রিপোর্টারঃ বাংলাদেশের হয়ে বিশ্বকাপ ক্রিকেটে ইতিহাস রচনা করলেন অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট দুনিয়ার বিস্ময় বালক মাগুরাবয় সাকিব আল হাসান। বাংলাদেশী প্রথম ক্রিকেটার হিসিবে তিনি বিশ্বকাপের এক আসরে পাঁচশ’র বেশী রান ও দশ উইকেট শিকার করেছেন।

মঙ্গলবার এজবাস্টনে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ম্যাচে ৬৬ রান সংগ্রহের মাধ্যমে ৫০০ রানের মাইলফলক অতিক্রম করেন সাকিব। এই নিয়ে সাত ইনিংস থেকে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪২ রান। এ ইনিংসের মাধ্যমে আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় অবস্থানে পৌঁছে যান বাংলাদেশী অল রাউন্ডার। দুটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ভর করে এই সংগ্রহ দাঁড় করিয়েছেন সাকিব। এই তালিকায় বর্তমানে ২রান বেশী নিয়ে তার উপরে রয়েছেন শুধুমাত্র ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। আসরে ৩৪.৯ স্ট্রাইক রেটে ১১টি উইকেট তুলে নিয়েছেন সাকিব।
মঙ্গলবার এই তারকা অল রাউন্ডার ৬৬ রানের পাশাপাশি তুলে নিয়েছেন ঋষভ পন্থের উইকেটটি। যার মাধ্যমে তিনি নতুন মাইলফলক স্পর্শ করেন।

ট-বলে বিশ্বকাপের শীর্ষ তালিকায় পৌঁছানো সাকিবের পরের অবস্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অল রাউন্ডার স্কট স্টাইরিস। তিনি ২০০৭ বিশ্বকাপে মোট ১০টি ম্যাচে অংশ নিয়ে ৪৯৯ রানের পাশাপাশি সংগ্রহ করেছেন ৯টি উইকেট।
এবারের আসরে সাকিবের সেরা সাফল্যটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টনটনে ৭ উইকেটে জয় পাওয়া ওই ম্যাচে অপরাজিত ১২৪ রান করেছিলেন সাকিব। এরপর আফগানিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত আরেক ম্যাচে ২৯ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন বিশ্ব সেরা অল রাউন্ডার।

এই বিশ্বকাপেই ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৬ হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন সাকিব। বাংলাদেশের হয়ে দ্বিতীয় কোন ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি।

বিশ্বকাপে এক আসরে পাঁচশ’র বেশি রান করা খেলোয়াড় তালিকা:
শচিন টেন্ডুলকার-৬৭৩(২০০৩)
ম্যাথু হেইডেন-৬৫৯(২০০৭)
মাহেলা জয়াবর্ধনে ৫৪৮(২০০৭)
মার্টিন গাপটিল ৫৪৭(২০১৫)
কুমার সাঙ্গাকারা ৫৪১(২০১৫)
রিকি পন্টিং-৫৩৯(২০০৭)
শচিন টেন্ডুলকার-৫০০(২০১১)
রোহিত শর্মা-৫৪৪*(২০১৯)
সাকিব আল হাসান-৫৪২*(২০১৯)
ডেভিড ওয়ার্নার-৫১৬*(২০১৯)
এ্যারন ফিঞ্চ-৫০৪*(২০১৯)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান