একাত্তর বাংলাঃ রাজধানীর বাড্ডার একটি কাপড়ের দোকানে বোমা রেখে পালিয়ে যায় এক যুবক। পরে রেখে যাওয়া সেই বোমা ধ্বংস করেন পুলিশের বিস্ফোরক একটি বিশেষজ্ঞ দল।
সোমবার দুপুরে গুলশান-বাড্ডা লিংক রোডে গুদারাঘাট এলাকার তানহা প্লাজায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দুপুর নাগাদ বোমা রেখে পালিয়ে যায় যুবক। তারা আরো জানান, তানহা প্লাজার সিঁড়িতে ব্যাগ রেখে যাওয়ার সময় ঐ যুবক বলেন ‘ব্যাগে বোমা আছে’ এবং এটি বলেই সে দ্রুত পালিয়ে যায়।
এই ঘটনায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন পুলিশে খবর দেয়।
পরে পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল গিয়ে রেখে যাওয়া কালো ব্যাগ থেকে দুটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়। এবং ঘটনাস্থলেই সেগুলো ধ্বংস করে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘দীর্ঘক্ষণ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, সেখানে আইইডি’র অস্তিত্ব রয়েছে।’
এরপর বিকাল ৫টা নাগাদ আলাদাভাবে দুটি আইইডির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেন পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল।
বোমাসহ ব্যাগটি রেখে যাওয়া ওই যুবকের খোঁজ মেলেনি। তাকে সেভাবে চিনতেও পারেনি কেউ। কিন্তু পুলিশ বলছে সিসি ক্যামেরায় ফুটেজ দেখে শনাক্ত করা হবে।

