একাত্তর বাংলাঃ কোনো দেশের বিনিয়োগ গতিশীল না হলে সেদেশের অর্থনীতি শক্তিশালী হয় না উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, বর্তমানে বেশিরভাগ বিনিয়োগই ব্যাংক ঋণ নির্ভর যা টেকসই অর্থনীতির পথে একটি সমস্যা।
আর বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে দরকার সক্রিয় ও সক্ষম পুঁজিবাজার।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাতীয় শিল্পকলা একাডেমিতে আয়োজিত ক্যাপিটাল মার্কেট এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

