সুমন ভৌমিকঃ ২০ মার্চ (সোমবার) দুপুর ২ ঘটিকায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার প্রাঙ্গণে গ্রাম পুলিশদের নিয়ে বিশেষ রোল কল অনুষ্ঠিত হয়। উক্ত রোল কলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে গ্রাম পুলিশদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ওসি শাহ কামাল গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, চুরি, ছিনতাই, চাঁদাবাজী, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী কার্যক্রমে যারা লিপ্ত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা খুবই জরুরী। ঘটনা ঘটার সাথে সাথে উক্ত এলাকার বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দ্রুত অবগত করার নির্দেশ প্রদান করেন।

ওসি শাহ কামাল গ্রাম পুলিশদের উদ্দেশ্যে এসময় বলেন, সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে টেকসই সুষ্টু আইন-শৃঙ্খলার কোন বিকল্প নেই। সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনআকাঙ্খা পূরণের দিকে দৃষ্টি দিতে হবে। গ্রাম পুলিশদের আরো গণমুখী ও জনবান্ধব হতে হবে এবং বিট পুলিশিং কার্যক্রম আরো বেগবান করার নির্দেশ দেন ওসি শাহ কামাল। গ্রাম পুলিশদের নিয়ে বিশেষ রোল কল এর সময় কোতোয়ালী মডেল থানার অন্তর্গত ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

