বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই ফের একসঙ্গে অনন্যা-আদিত্য

Date:

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন তাদের প্রেমজীবন নিয়ে।

তবে সম্প্রতি দুজন শিরোনামে রয়েছেন তাদের বিচ্ছেদ নিয়ে। একাধিক ভারতীয় প্রতিবেদন অনুসারে, প্রায় এক মাস আগে দুজনের ব্রেকআপ হয়।

আর এই বিচ্ছেদের কারণ হিসেবে নাম উঠে আসে সাইফ আলি কন্যা সারা আলি খানের। সারা ও আদিত্য একসঙ্গে রাকভর পার্টি করছে, যে পার্টির ছবি রীতিমতো ভাইরাল। তবে কি অনন্যাকে ছেড়ে এবার সারার সঙ্গে রোমান্সে ব্যস্ত আদিত্য? এইসব প্রশ্নের ভিড়ে এবার গুঞ্জনের বাতাস নতুন দিকে বইতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে অনন্যার সঙ্গে ছবি পোস্ট করে আদিত্য ফের চমকে দিলেন। বুঝিয়ে দিলেন, অনন্যাই তার মনের মানুষ! সানগ্লাস পরা দুজনের হাসিমুখের ছবি শেয়ার করেছেন আদিত্য। যদিও ছবিগুলো একটি বিজ্ঞাপনের।

সম্প্রতি একটি সানগ্লাসের বিজ্ঞাপনে এক হয়েছেন এই জুটি। সেই বিজ্ঞাপনই মুক্তি পেয়েছে গত শুক্রবার। যার ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আদিত্য।

এদিকে দুজনের নতুন ছবি দেখে ভক্তরা দাবি করছেন, সবকিছু ঠিকঠাকই আছে দুজনের। তবে নেটিজেনরা অবশ্য দাবি করছেন, আদিত্য এই ছবি পোস্ট করেছেন পেশাদার কারণে। সানগ্লাস ব্র্যান্ডের প্রচারের জন্যই নাকি এই ছবি পোস্ট করতে বাধ্য হয়েছেন আদিত্য। তবে তুমুল আলোচনায় থাকলেও প্রেম, ব্রেকআপ, বিরহ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলতে চাননি আদিত্য বা অনন্যা কেউই। দেড় মাস আগেও অনন্ত আম্বানির জামনগরের অনুষ্ঠানে জুটি হয়ে গিয়েছিলেন আদিত্য-অনন্যা। বলিউডের সমস্ত হাইপ্রোফাইল পার্টিতেও একসঙ্গে নজর কাড়তেন দুজন। একসঙ্গে ছুটিও কাটিয়েছেন বিদেশে বহুবার। এমনকী চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাৎজিরা। প্রথমে কিছুটা রাখঢাক করলেও পরে একেবারে খোলামেলা প্রেমের জোয়ারে ভেসেছিলেন তারকাজুটি।

তবে হঠাৎ করেই দুজনের বিচ্ছেদের খবরে চমকে গেছেন তাদের অনুরাগীদেরও। এখন অনুরাগীদের প্রত্যাশা, বিচ্ছেদের এই গুঞ্জন যেন গুঞ্জন হয়েই উড়ে যায়। এক থাকুক আদিত্য-অনন্যার জুটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান