বিএনপি জামাত কোথাও নেই, ২৪ ইঞ্চি টিভির পর্দায় তাদের অবস্থানঃ এডঃ জহিরুল হক

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে আইনজীবী সমাবেশ ২৬ জানুয়ারি রোববার দুপুরে ৪ নম্বর ভবনে অনুষ্টিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র আইনজীবী এডঃ জহিরুল হক খোকা বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সকলকে সব ভেদাভেদ ভুলে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বিশ্বাস করেন, এবারের নির্বাচনে এডঃ বিকাশ চন্দ্র রায় ও এডঃ আল হোসাইন তাজের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পূর্নাঙ্গ প্যানেলে বিজয়ী হবে। তিনি বলেন আইনজীবী সমিতির উন্নয়নে এই প্যানেলের কোন বিকল্প নাই।

এডঃ জহিরুল হক খোকা বলেন, বঙ্গবন্ধুর হাত ধরে দেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিজ্ঞান প্রযুক্তির দেশ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, গত নির্বাচনে সম্মিলিত আইনজীবি সমন্নয় পরিষদ বিজয়ী হলে ৭ তলা বিশিষ্ট শহিদ এডঃ সৈয়দ নজরুল ইসলাম ভবন নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ কোটি টাকা অনুদান দেন। যার মধ্যে ১ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকী টাকার কাজ শীঘ্রই শুরু হবে। সমন্বয় পরিষদ পূর্নাঙ্গ প্যানেলে বিজয়ী হলে উন্নয়ন ত্বরান্বিত হবে।
এডঃ জহিরুল হক খোকা বলেন, বিএনপি জামাত আজকে কোথাও নেই। তারা রাজনীতি থেকে নির্বাসিত , রাজপথে তারা নেই, ২০ ইঞ্চি টেলিভিশনের পর্দায় এখন তাদের অবস্থান।

তিনি আরো বলেন, এখন দেশে উন্নয়নের জোয়ার চলছে। সবাই সামনের দিকে তাকিয়ে আছে। পেছনে ফেরার পথ নাই। এ অবস্থায় ২৭ জানুয়ারী (আজ) অনুষ্ঠিত ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে এডঃ বিকাশ-এডঃ তাজ প্যানেলের পূর্নাঙ্গ বিজয় নিশ্চিত করতে হবে।

এডঃ জালাল উদ্দিন খানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবি এডঃ আনিসুর রহমান খান, এডঃ কবির উদ্দিন ভূইয়া, জিপি এডঃ আনোয়ার হোসেন খান, এডঃ বদর উদ্দিন আহমেদ , এডঃ ফজলুল হক , এডঃ আবুল কালাম আজাদ, এডঃ তাজুল ইসলাম খোকন, এডঃ প্রীতি প্রমূখ সহ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান