কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় আবু বকর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ রেলওয়ে ষ্টেশন বটতলায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বকর সিদ্দিকের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল মধ্যপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আবু বকর সিদ্দিক কিশোরগঞ্জ শহর থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী উজান ভাটি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে বাসটি ভাংচুর করে।
বাস চাপায় একজনের মৃত্যু
Date:

