বার্ধক্যজনিত কারণে অসহায় পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতা দেওয়া হবে: মুহাম্মদ আব্দুল্লাহ

Date:

একাত্তর বাংলা রিপোর্টঃ বার্ধক্যজনিত কারণে অসহায় পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, বার্ধক্যজনিত কারণে অসহায় পেশাদার সাংবাদিকদের মাসিক ভাতা দেওয়া জন্য নীতিমালা প্রনয়ণ করা হচ্ছে। আগামী অর্থবছরে এই কার্যক্রম শুরু হবে।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের আর্থিক সুবিধা ও কল্যাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছরে মতাদর্শ বিবেচনা করে আর্থিক অনুদান দেওয়া হত। ফ্যাসিবাদ সমর্থক না হওয়ার কারণে আবেদন করে মৃত্যুবরণ করার পরও অনেক সাংবাদিককে অনুদান দেওয়া হয়নি। এ কারণেই বিগত কয়েক বছরের আবেদন বিবেচনা করে চলতি অর্থবছরে ৩৫০ জনকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে। বাকিরা ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতরা রয়েছেন। আমরা কোন একটি মতাদর্শের সাংবাদিকদের আর্থিক অনুদান দিচ্ছি না, বরং বিগত ১৫ বছরে যারা বঞ্চিত ছিল তারা এখন পাচ্ছে এবং পাবে। এটাই স্বাভাবিক।

সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের এমডি আরও বলেন, বোর্ডের বিধিবিধানের কারণে চাইলেই তাৎক্ষণিক কোন সাংবাদিককে আর্থিক সহযোগিতা করার সুযোগ হয় না। তবে আমরা সে বিষয়টি নিয়েও কাজ করছি। সেই সঙ্গে সাংবাদিকদের সাশ্রয়ী চিকিৎসার বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। এছাড়াও সাংবাদিকদের মেধাবী সন্তানদের লেখাপড়ার জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এজন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ৬ষ্ঠ শ্রেণি থেকে মেধাবী সন্তানদের জন্য মাষ্টার্স পর্যন্ত এই বৃত্তি সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় সাংবাদিকদের উত্থাপিত পেশাগত নানা সমস্যার কথা তুলে ধরে এই সাংবাদিক নেতা আরও বলেন, ইতোমধ্যে গণমাধ্যম সংস্কারে মিডিয়া কমিশন গঠিত হয়েছে। আপনারা আপনাদের সমস্যা তুলে ধরে মিডিয়া কমিশনে প্রস্তাব দিন। আশা করছি আপনাদের যৌক্তিক প্রস্তাবগুলো বাস্তবায়ন হবে।

এ সময় সাংবাদিকদের ডাটা বেইজ তৈরীর পরিকল্পনার কথা জানিয়ে জীবন বীমাসহ কল্যাণমূলক নানা ধরনের পদক্ষেপ গ্রহনের কথাও জানান সাংবাদিক কল্যান ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আব্দুল্লাহ।

মতবিনিময় সভা শেষে ময়মনসিংহ বিভাগের ২০ জন অসুস্থ, আহত এবং মৃত্যবরণ করা একটি সাংবাদিক পরিবারের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে আর্থিক অনুদানের প্রথম কিস্তির চেক প্রদান করা হয়। এর মধ্যে মৃত সাংবাদিক পরিবারকে দুই লাখ এবং অন্যান্যদের ৫০ হাজার থেকে ১ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ সময় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: মুফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রি বোর্ডের সদস্য শাহীন হাসনাত, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: মুফিদুল আলম বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করুন। তবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ করবেন না। বিবেক বিসর্জন দিবেন না। মনে রাখবেন জীবনের পরও আরও জীবন আছে। সেখানে জবাবদিহিতা করতে হবে।

এ সময় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান