বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল জাতীয় পার্টি: এইচ এম এরশাদ

Date:

একাত্তর বাংলাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, হিংসা বা ধংসাত্মক রাজনীতি নয়, শান্তিতে বিশ্বাস করে জাতীয় পার্টি। শনিবার সকালে রাজধানীর বনানীতে জাপা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, দিন দিন শক্তিশালী হচ্ছে জাতীয় পার্টি।

এ সময়  এরশাদ বলেন, ‘আজকের অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ। আমাদের দলে এই পর্যন্ত কন পেশাজীবী আসে নাই। এই জন্যে আমার প্রিয় খেলা গলফ ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি। শুক্র শনিবার আমি গলফ খেলি। আমি সব আকর্ষণ ফেলে দিয়ে আমি এখানে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এটা ভাষার মাস। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে অনেকে শহীদ হয়েছেন। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল কে! জাতীয়পার্টি। ১৯৫২ সাল থেকে বাংলা ভাষার দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। শহীদ মিনার অসম্পূর্ণ অবস্থায় ছিল। আমি রাষ্ট্রপতি হওয়ার পর শহীদ মিনারকে পুর্নাঙ্গ রূপ দেই। আমি ১৯৮৭ সালে সংসদে পাস করেছি এখন থেকে বাংলা ভাষা সরকারি ভাবে চালু হবে। সুতরাং বাংলা ভাষা চালুর পিছনে জাতীয় পার্টির যে অবদান তা কোন দিন ভুলে যাওয়া চলবে না। আমি বাংলা ভাষাকে ভালোবাসি কারণ আমি বাংলার ছাত্র ছিলাম’

তিনি আরোও বলেন, ‘অনেকে আমাকে স্বৈরাচার বলেন। কিন্তু আমি স্বৈরাচারের কিছু খুঁজে পায় না। আমি তো ১৯৮৪ সালে ক্ষমতা নিয়েছিলাম বাধ্য হয়ে। সবাই জানে জাস্টিস সাত্তার সাহেব টিভিতে ঘোষণা দিলেন আমি সরকার পরিচালনা করতে অপারগ। উনি বললেন তাই সেনাবাহিনীকে ডাকছি ক্ষমতা নেয়ার জন্যে। আমি না থেকে কেউ সেনাবাহিনীর প্রধান থাকতেন তিনি দায়িত্ব নিতেন। ১৯৮৪ সালে আমি নির্বাচন  দিয়েছিলাম। আমি ফিরে যেতে চেয়েছিলাম ব্যারাকে। ১৯৮৪ সালে যে নির্বাচন দিয়েছিলাম সেখানে কেউ আসলো না। বাধ্য হয়ে আমাকে ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করতে হলো। সেই জাতীয় পার্টি হাটি হাটি পা পা করে অনেক শক্তিশালী হয়েছে। তোমরা যারা জাতীয় পার্টিতে আসছো তাদের সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে।’

তিনি আরোও বলেন, ‘এই বাংলাদেশের মানুষ বিএনপি আওয়ামী লীগের কাছে নিরাপদ নয়। সবাই জাতীয়পার্টির কাছে নিরাপদ। আমি হিংসা বিশ্বাস করি না। ধংসাত্নক কর্মকাণ্ডে বিশ্বাস করি না। আমি মানুষ মারাকে বিশ্বাস করি না। আমরা ভালোবাসায় বিশ্বাস করি। আমরা মানুষের ভালোবাসা অর্জন করেছি জন্যেই জাতীয় পার্টি এত অত্যাচার অবিচারের মধ্যেও বেঁচে আছে ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান