আগামী ১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ মে ২০২২ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সকাল ৬.৩০টায় কবির সমাধি স্থলে পুষ্পস্তবক অর্পন করা হবে। সন্ধ্যা ৭টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনাতনে শুরু হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আলোচনা করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট টের মহাপরিচালক ড. হাকিম আরিফ।
মো. মফিজুর রহমান এর খোল গো আঁখি খোল গো আঁখি/নীলাম্বরি শাড়ি পরি নীল যমুনায়/ ঝর ঝর বারি ঝরে অম্বর ব্যাপিয়া। বিজন চন্দ্র মিস্ত্রী এর সাদা মন চাহে/আমার আপনার চেয়ে/শাওন আসিল ফিরে। শোভন মজুমদার এর ‘সৃজন ছন্দে আনন্দে ’ শিরোনামে একক সংগীত পরিবেশনা। এছাড়াও একক সংগীত পরিবেশন করবেন ইয়াসমিন মুশতারী এবং ড. নাশিদ কামাল প্রমুখ। সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় এর দুর্গম গিরি কান্তার মরু/ ঝড় ঝঞ্জায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এর ‘জাগো অমৃত পিয়াস’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ এর ‘মোরা ঝঞ্জার মতো উদ্দাম’। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিশু সংগীত দল এর মনের রং লেগেছে/শুকনো পাতার নুপূর পায়ে এবং বাংলাদেশ নজরুল সংগীত শিল্পী সংস্থার ‘এ কি অপরূপ রূপে মা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশনা। সমবেত নৃত্য এম আর ওয়াসেক এর পরিচালিত ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’, ফারহানা চৌধুরী বেবী পরিচালিত ‘বাগিচায় বুলবুলি তুই’, অনিক বোস পরিচালিত ‘রুমঝুম রুমাঝুম কে বাজায়’। সোহেল রহমান পরিচালিত ‘বেল ফুল এনে দাও চাইনা বকুল’, সালমা বেগম মুন্নি পরিচালিত ‘আমি পূরবো দেশের পুরো নারী’, মুনমুন আহমেদ পরিচালিত ‘ঘন মায়াময় স্বপনে’ এবং বাশিএ নৃত্যশিল্পীবৃন্দের পরিবেশনায় ‘বিদ্রোহী’ পরিবেশিত হবে। জয়ন্ত চট্টোপাধ্যায় সুমধুর কন্ঠে আবৃত্তি ‘আমার কৈফিয়ত’, শিমুল মুস্তাফার ‘নূরুলদীনের সারাজীবন’, ঝর্ণা সরকার এর ‘নারী’ এবং প্রজ্ঞা লাবনী আবৃত্তি পরিবেশনা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দিলরুবা সাথী ও আহসান উল্লাহ তমাল।

