বাংলাদেশ ক্রিকেট দলের বিমানে যান্ত্রিক ত্রুটি

Date:

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যর্থ সিরিজ শেষ করে বৃহস্পতিবার (১ আগস্ট) দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বুধবার (৩১ জুলাই) রাতে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলে দেশের উদ্দেশে রওনা হতে সময় নষ্ট করেনি তামিম-মুশফিকরা।

তবে টাইগারদের বহনকারী বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে প্রায় তিন ঘণ্টার মতো সময় ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের বহনকারী বিমানটি ছিলো শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট ইউএল ১৮৯-এ। যদি এই বিমানটি যথাসময়ে আকাশে উড়াল দিলে বড়সড় দুর্ঘটনার মুখেই পড়তে পরতো টিম বাংলাদেশ। পরে নতুন একটি ফ্লাইট দেয়া হয় টাইগারদের। যেটি ছাড়ার কথা ছিলো বাংলাদেশ সময় সকাল ১০.১৫ মিনিটে। তবে সেটিও যথাসময়ে ছাড়া যায়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল ১০.৫০ মিনিটে দেশের উদ্দেশে রওনা হন টাইগাররা।

এরআগে বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮.১৫ দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিলো টাইগারদের। এছাড়া এই বিমানে জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণও ফেরার জন্য তৈরি ছিলেন। কিন্তু নির্ধারিত সময়েও বিমান না ছাড়লে চিন্তার ছাপ দেখা দেয় সবার মাঝে। মিনিট ২ পরে পাইলট জানান, এ যাত্রায় বিমানের বাম উইংয়ে সমস্যা দেখা দিয়েছে। যে কারণে নির্ধারিত সময়ে উড়াল দেয়া সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী

একাত্তর বাংলা রিপোর্টঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান...

চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার

সুমন ভৌমিকঃ গত ১৮ ফেব্রুয়ারি অনুমানিক বিকাল ৫ ঘটিকায়...

ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ

একাত্তর বাংলা রিপোর্টঃ পবিত্র রমজান উপলক্ষ্যে ময়মনসিংহে হতদরিদ্র ও...

বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান

একাত্তর বাংলা রির্পোটঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা...
LATEST NEWS
গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান দেবাদিদেব মহাদেব এর “কৃষ্ণ দর্শন” অবতার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক দায়িত্বশীলতা কার্যক্রমের সাফল্য স্বরুপ ওসি শিবিরুল একাধিক পুরস্কার পেলেন মোস্তফা রুবেল ত্রিশাল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে দায়িত্ব পেয়েই বিশেষ পুরস্কার পেলেন দুর্ধর্ষ সেলফোন চুরির ঘটনার গুপ্তকথা উন্মোচনে গ্রেফতার ৩ “নেই নিদ্রা-নেই ক্লান্তি” সদরবাসীকে দিচ্ছেন শান্তি! ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির টিমের অভিযানে চোর ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৩