বিনোদন ডেস্ক
শোবিজের তারকারা বরাবরই তাদের স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন।চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও নিজের ফিটনেস ধরে রাখতে প্রতিদিনই শরীর চর্চা করে থাকেন।পাশাপাশি স্বাস্থ্যসম্মত খাবার খেতেও পছন্দ বাপ্পির। আর সুন্দর স্বাস্থের জন্য অনেক বেশি উপকারী একটি পন্য কোলাজেন ড্রিংক।
এবার বাংলাদেশে প্রথমবারের মত আমলকি কোলাজেন ড্রিংক এর আমদানি করলেন মডেল ও অভিনেতা অন্তু করিম।১১ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাজধানীতে আমলকি হারবাল কোম্পানির যুগান্তকারী পণ্য “আমলকি হালাল বিউটি কোলাজেন ড্রিংক” এর মোড়ক উন্মোচন করলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্যটি প্রস্তুতকারক থাইল্যান্ডের ভেগা থাই কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিস কে. ক্বন, পন্যটির আমদানিকারক মডেল ও অভিনেতা অন্তু করিম এবং পণ্যটির সত্বাধিকারী ও বাজারজাতকারী আমলকি হারবাল এর ব্যবস্থাপনা পরিচালক হারবালিস্ট নন্দিতা শারমিন।
এবারই প্রথমবারের মত এধরনের উদ্ভোদনী অনুষ্ঠানে যুক্ত হলেন এই নায়ক। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ প্রসঙ্গে বাপ্পি বলেন,অনুষ্ঠানটা আমার বন্ধু অন্তু করিমের।বন্ধুর জন্যই এইখানে আসা।আর কোলাজেন ড্রিংক আমাদের স্বাস্থের জন্যও অনেক বেশি উপকারী।তাই আমি চাই এই ড্রিংকটি বাংলাদেশে সবাই যেন ব্যবহার করতে পারে এবং উপকৃত হয়।
এছাড়াও ভক্তদের সুখের দিলেন বাপ্পি।জানালেন শিগগিরই তিনি নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে নতুন রুপে হাজির হবেন।বর্তমানে নতুন কাজটি নিয়ে কথা বার্তা চলছে, শিগ্রই সিনেমাটি নিয়ে ঘোষণা দিবেন এই নায়ক। বর্তমানে নতুন কাজের প্রস্তুতি নিয়ে ব্যাস্ত সময় কাটাচ্ছেন বাপ্পি।

