সুমন ভৌমিকঃ কিংবদন্তীতুল্য সাংবাদিক আশিক চৌধুরী’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের আয়োজনে মীর প্লাজায় প্রেসক্লাব কনফারেন্স রুমে ২ এপ্রিল শুক্রবার বিকাল ৪ ঘটিকায় কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক-প্রকাশক একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী।

সাংবাদিকতার শিক্ষক, কবি, লেখক, সম্পাদক প্রয়াত আশিক চৌধুরী ব্যক্তিগত লাভ লোকসানের হিসেবে না যেয়ে যেভাবে সত্য লিখেছেন জীবনভর, বর্তমান প্রজন্মের সাংবাদিকরা তা অনুসরণ করলে গণমাধ্যমের সুদিন ফিরে আসবে স্মৃতিচারণ সভায় বলেন বক্তারা।
স্মৃতিচারণ সভায় বক্তৃতাদের কথা উঠে আসে আশিক চৌধুরী’র কর্মময় জীবন ও অশ্রুঝড়া বিকাল। সাহসী সাংবাদিকতার পথিকৃৎ, বর্তমান প্রজন্ম তাকে ধারণ করতে পেরেছে, স্মৃতিচারণ সভায় তার শূন্যতাকে উপলব্ধি করে দু’চোখে বেয়ে ঝড়েছে অশ্রু।
স্মৃতিচারণ সভায় বক্তারা বলেন, আশিক চৌধুরী শুধু সাংবাদিক নন, সাংবাদিকতার শিক্ষক ছিলেন। একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি যে সাংবাদিকতা করে গেছেন, তা শিক্ষণীয় হয়ে আছে।
এসময় বক্তারা আবেগ আপ্লুত হয়ে বলেন, আশিক চৌধুরী ছিলেন মানুষ গড়ার কারিগর, গণমাধ্যম জগতের নিরবিচ্ছিন্ন বন্ধু।

উক্ত অনুষ্ঠানের সভাপতি একে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত কন্ঠে বলেন, এসএসসি পাশ করার পর থেকে এক সাথে পথচলা শুরু। হয়তোবা মৃত্যুর পরও পরপারে তার সাথেই পথ চলা হবে। আজও আমি তার স্মৃতির সাথে বয়ে বেড়াই।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে কোনঠাসা আশিক চৌধুরী সারাটি জীবন যেমন ছিলেন, জীবনের শেষ প্রান্তে তেমনি ছিলেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, আশিক চৌধুরী’র কলমের শিক্ষায় দীক্ষিত যারা, আজ থেকে সাংবাদিক আশিক চৌধুরী’র নামের আগে শিক্ষক সাংবাদিক শব্দটি ব্যবহার করতে।

স্মৃতিচারণ সভায় প্রয়াত আশিক চৌধুরী’র পত্নী প্রিয়াংকা চৌধুরী তার বক্তব্যে অশ্রুঝড়া চোখে আবেগ আপ্লুত কন্ঠে কোন কথা মুখে আসেনি। কন্ঠে শুধু আত্ননাদ ও শূন্যতার ভাব ছিল। তিনি তার স্বামী’র জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দৈনিক প্রতিদিনের কাগজের নির্বাহী সম্পাদক আব্দুল কাদের মুন্না ও দৈনিক মাটি ও মানুষের বার্তা সম্পাদক বিল্লাল হোসেন প্রান্ত’র সঞ্চালনায় স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ প্রতিদিন প্রকাশক সম্পাদক ড. ইদ্রিস খান, মোহনা সংবাদ ২৪. কম এর প্রধান সম্পাদক মনীর চৌধুরী, বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক, প্রতিদিন কাগজ এর সম্পাদক প্রকাশক মোঃ মাহমুদুল হাসান রতন, নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল আমিন, নাসরিন সুলতানা, দীপক চন্দ্র দে, মোঃ নজরুল ইসলাম মিন্টু, সেলিম মিয়া, শরৎ সেলিম, মোঃ মারুফ হোসেন কমল, মারফুয়া জাহান মোনালিসা, বিভাগীয় প্রেসক্লাব সরিষাবাড়ি শাখা সভাপতি ফজলুল হক, সাংবাদিক মোঃ কামাল, আনিসুর রহমান ফারুক, বিপ্লব দে নিভ, সাংবাদিক সোহেল, বাপ্পি দাস, দারা উদ্দিন দারা, রত্না, ইসমাইল হোসেন হৃদয়, নিহার রঞ্জন কুন্ডু, রোকসানা আক্তার, তারিক উল হক, ফারজানা আক্তার ঝুমু প্রমুখ।
এছাড়া স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা যুবলীগের সম্মানীত সদস্য পিন্টু সরকার ও শুভাকাঙ্খীরা।

