বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের মানচিত্র থাকতো না-মোহিত উর রহমান শান্ত

Date:

সুমন ভৌমিকঃ ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ ১৭ মার্চ  সকালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সন্ধ্যায় কেক কাটা, দোয়া মাহফিল ও বর্নিল সাজে এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করে।

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত আওয়ামী লীগের নেতৃকর্মীদের নিয়ে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে  সন্ধ্যায় কেক কাটেন।

মুজিব জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজন অনুষ্টানের প্রধান অতিথি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত রহমান শান্ত কেক কাটার পূর্বে তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র ও সকল আদর্শের এই বাংলার মানুষ শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করেছেন। জাতির জনক একটি স্বাধীন রাষ্ট্রকে ভেঙ্গে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করেছেন।

এসময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে অনেক মহান নেতার জন্ম হয়েছে। যারা এক এক দেশের জাতির পিতা হিসেবে পরিচিত। যে কোন দেশের রাষ্ট্রের জাতির পিতার চেয়ে বঙ্গবন্ধুর স্বীকৃতি অনেক। বঙ্গবন্ধু ৭ কোটি মানুষের আবেগকে এক জায়গা করে পাকিস্থান নামক রাষ্ট্রকে ভেঙ্গে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের জন্ম দিয়েছেন। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের মানচিত্র থাকতো না। আমাদের দর্শন ও আমাদের মত আলাদা থাকতে পারে কিন্ত বঙ্গবন্ধু’র বিষয়ে ১ লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গ কি.মি এলাকার মানুষের চেতনা এক।

এসময় তিনি আরো বলেন, মহান জাতির মহান জনক, জাতির জনক বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষদেরকে ভালোবেসেছেন। সততার সহিত দেশ চালিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের চিন্তা করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী সংক্ষিপ্ত করেছেন। এখানেই জননেত্রী শেখ হাসিনার মাহাত্ম্য। জননেত্রী সবসময় বাংলার মানুষের কথা চিন্তা করেন।

কেক কাটার পর ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত অংশগ্রহণ করেন মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সার্কিট হাউস মাঠে বর্নিল আতশবাজি প্রজ্জ্বলন অনুষ্টানে।

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু, মোহাম্মদ আলী জিন্নাহ, শাজাহান পারভেজ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু।

এছাড়া অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রাসেল পাঠান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মোঃ সাব্যসাচী, শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়েজুর রাজ্জাক ঊষান প্রমুখ।

এছাড়া আরো অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান