একাত্তর বাংলাঃ বগুড়ায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদর উপজেলার গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমানের সঙ্গে সাবেক সাধারণ সম্পাদক বিপুল ইসলামের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এরই জের ধরে দুপুরে গোকুল এলাকায় মিজানের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।
এতে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান, তার স্ত্রী সালমা ও স্বেচ্ছাসেবক দল কর্মী সনি ও হাকিম আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সনি।

