বকশীগঞ্জ পৌরসভা নির্বাচ‌নে প্রতীক পে‌লেন প্রার্থীরা প্রচার প্রচারনা শুরু

Date:

ম‌তিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতি‌নি‌ধি।

আগামী ৯ মার্চ জামালপুরের বকশগঞ্জ পৌরসভা নির্বাচন- উপল‌ক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৪০জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জামালপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়ে‌ছে।

বকশিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র নজরুল ইসলাম সওদাগর (জগ),উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল (মোবাইল ফোন), বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফকরুজ্জামান মতিন (নারিকেল গাছ) এবং বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লা কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর (রেলইঞ্জিন) প্রতীক পেয়েছেন।

এবারের নির্বাচনে ৯টি ওয়ার্ডে সহ সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন এবং ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১১ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

 

শুক্রবার সকাল ১০টা থেকে জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। বেলা দুইটার পর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রার্থীদের প্রচার-প্রচারণা।

বকশিগঞ্জ পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৪ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে ১৫ ফ্রেবুয়ারি যাচাই বাছাইতে মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বাহাদুরের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিল করলে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এতে মেয়র পদে চার প্রার্থীই প্রতীক পান।

আগামী ৯ মার্চ বকশিগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১২ টি ভোট কেন্দ্রে পুরুষ ১৭ হাজার ৫০৯ জন এবং মহিলা ১৮ হাজার ৮জন এ নিয়ে মোট ৩৫ হাজার ৫১৭ জন ভোটার প্রথমবারের মত ইভিএমে ভোট প্রদান কর‌বেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান