বকশীগঞ্জে সিএনজি ভাড়া দ্বিগুণের বেশী: ভোগান্তিতে যাত্রীরা

Date:

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি পবিত্র ঈদুল আযাহার ছুটি শেষে স্বজনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ে নৈরাজ্য কিছুতেই কমছে না বলে অভিযোগ করেছেন অসংখ্য মানুষ।

বকশীগঞ্জ থেকে জামালপুর ও শেরপুরের সিএনজি ভাড়া দ্বিগুণের বেশী ভাড়া নিচ্ছেন সিএনজি ড্রাইভাররা।জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ (এমপি) জিবি মুক্ত ঘোষণা করলেও এতে সাধারণ মানুষের কোন উপকার হয়নি। বরং ঈদকে কেন্দ্র করে কিছু অসাধু সিএনজি ড্রাইভার বকশীগঞ্জ থেকে জামালপুর অথবা বকশীগঞ্জ থেকে শেরপুর, রাজিপুর-রৌমারী ভাড়া দ্বিগুণের বেশী গুনতে হচ্ছে। এখন নির্ধারিত ভাড়ায় কোন সিএনজি চলেনা।

সরেজমিনে দেখা যায়,বকশীগঞ্জ থেকে জামালপুরের নির্ধারিত ভাড়া ১০০ টাকা এবং বকশীগঞ্জ থেকে শেরপুরের ভড়া ৭০ টাকা। কিন্তু ঈদে অধিক যাত্রী থাকার সুযোগে অসাধু সিএনজি ড্রাইভাররা জামালপুর-২৫০ টাকা ও শেরপুর-১৫০ টাকাসহ তারা তাদের ইচ্ছামত দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া বাড়িয়ে নিচ্ছে। যাত্রীদের মধ্যে কেউ প্রতিবাদ করলে তাদেরকে কোন সিএনজিতে নিচ্ছেনা। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের যেতে হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্বপরিবারে যারা যাচ্ছেন। বৃষ্টির কারণে শিশু ও মহিলারা রাস্তায় দাড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। ফলে অতিরিক্ত ভাড়া দিয়ে যাওয়া ছাড়া তাদের কোন উপায় থাকে না।

শেরপুর থেকে নিয়মিত যাতায়াত কারী মিজানুর রহমান বলেন,শেরপুর বকশীগঞ্জের ভাড়া ৭০ টাকা ছিলো কিন্তু গত কয়েকদিন যাবত সিএনজি ড্রাইভাররা ১৫০ টাকা করে ভাড়া নিচ্ছেন। এটা একটা জুলুম মানুষের অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ চলতেছে এমন সময়ে এ জুলুম মেনে নেওয়া যায় না। আমি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করছি।

এ ব্যাপারে সিএনজি ড্রাইভার মোতালেব মিয়া বলেন, সবাই ভাড়া বাড়িয়ে নিচ্ছে আমি কি করবো তাই আমিও নিচ্ছি। চালক হাবিব বলেন, আমি শেরপুর থেকে বকশীগঞ্জ সিএনজি চালাই।শেরপুর খালি গাড়ী নিয়ে যেতে হয় আসার যাত্রী বেশি হওয়ায় তাদের কছে ডাবল ভাড়া নিচ্ছি।

এ ব্যাপারে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লাল জানান, ঈদের সময় হয়তো বাড়তি ভাড়া নিতে পারে। কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়াটা অন্যায়। যারা অতিরিক্ত ভাড়া নেয় তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, যে সিএনজি ড্রাইভারা অতিরিক্ত ভাড়া আদায় করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান