বকশীগঞ্জে সন্ত্রাসীদের নৃশংস হামলায় আহত-৩

Date:

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে রাতের আঁধারে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় একই এলাকার তিন জন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন-টিকরকান্দী গ্রামের ওয়ারেছ আলী চীনার ছেলে শাহীন মিয়া (৩০), জাহাঙ্গীর আলমের ছেলে সুমন মিয়া (২৬) লাল মিয়ার ছেলে শাওন (২২)। এদের মধ্যে শাহীন মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। শুক্রবার (১৯ এপ্রিল) রাতে বিগত পৌর নির্বাচনে বিপক্ষ প্রার্থীর পক্ষে কাজ করা কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে পৌর এলাকার চামড়া গোদাম তালগাছ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত শাহীন মিয়া ও

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিগত পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগরের পক্ষে নির্বাচন করাকে কেন্দ্র করে বর্তমান মেয়র ফখরুজামান মতিনের ছোট ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার টিকরকান্দী এলাকায় একটি মারামারীর ঘটনায় গ্রাম্য শালিসে বসেন মেয়র ফখরুজামান মতিন। শালিসে সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের পক্ষের লোকজনকে মারধর ও জীবন নাশের হুমকি দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলার শিকার হন। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে শাহীন মিয়া, সুমন মিয়া ও শাওন জীবনের নিরাপত্তার জন্য থানায় জিডি করতে যাওয়ার পথে পৌর এলাকার চামড়া গোদাম তালগাছ এলাকায় পৌঁছলে সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মেয়রের ভাই মনির, শরাফত, মেয়রের ভাতিজা সুজন, হাকিম, সোলাইমান গং এর নেতৃত্বাধীন ৩০/৪০ জনের একদল লোক দেশীয় নানা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা তিনজনকে এলোপাথাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী ও স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে শাহীন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনা জানতে মেয়র ফখরুজামান মতিনের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খাঁন বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি, তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান