বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

Date:

মতিন রহমানঃ- ‘দুনিয়ার মজদুর এক হও এক হও’ শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে আন্তর্জাতিক মহান মে দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১লা মে সোমবার সকালে পৌরসভার পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,বকশীগঞ্জ মাইক্রোবাস প্রাইভেটকার শ্রমিক ইউনিয়ন,উপজেলা দোকান কর্মচারী ইউনিয়ন ও উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করে একটি র‌্যালি বকশীগঞ্জ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাংগঠনিক কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিষ্টার রানার ব্যবস্থাপনায় জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ,  জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন বাহাদুর,সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন কালু,ক্রিড়া সম্পাদক মিজান সওদাগর, মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রুকনুজামান বাবু,সাধারন সম্পাদক রেদুয়ান, মাইক্রোবাস ও প্রাইভেটকার শ্রমিক ইউনিয়নের সভাপতি মুস্তাইন বিল্লাহ,সাধারন সম্পাদক হাসান আলী,সাংগঠনিক হযরত সরকারসহ অটোবাইক চালকগণ ও শ্রমিক নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান