মতিন রহমান।। জামালপুর বকশীগঞ্জে মা ইঞ্জিনিয়ারিং এন্ড হার্ডওয়্যারের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ ডিসেম্বর) রাতে পৌর শহরে হাসপাতাল রোড পুরাতন বাসস্ট্যান্ড মা ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়ার্কসপ প্রতিষ্ঠানে এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এন্ড হার্ডওয়্যারের প্রতিষ্ঠাতা মালিক রাসেল মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি জয়নাল আবেদিন, পৌর বিএনপির আহব্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স,উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,দেওয়ানগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বাবু,সাবেক ছাত্রদলের সভাপতি সরকার রাসেল প্রমূখ।

