মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যানের সাথে গলার ওড়না পেঁচিয়ে রুখসানা বেগম (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তার বাড়ি বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর সরদারপাড়া গ্রামে। তার বাবার নাম কারী ইদ্রিস আলী।
১০ ডিসেম্বর শনিবার দুপুরে টুপকারচর কাঠালতলি ঘাটে ওই ঘটনা ঘটে। জানা যায়, বকশীগঞ্জ উপজেলার টুপকার চর সরদারপাড়া গ্রামের রোকসানা বেগম একটি কেজি স্কুলের শিক্ষক। ঘটনার সময় অন্যান্য শিক্ষকদের সাথে রোকসানা বেগম ব্যাটারি চালিত অটোভ্যান দিয়ে টুপকারচর গ্রামে যাত্রা করে। টুপকারচর কাঠালতলী ঘাটে যাওয়ার পর রোখসানার গলার উড়না অটোভ্যানের চাকার সাথে পেচিয়ে গলায় ফাঁস লেগে ভ্যান থেকে ছিটকে পড়ে যায়। চলন্ত ভ্যান থেকে রাস্তায় পড়ে যাওয়ার পর মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্ত ক্ষরন হতে থাকে। আহত রোখসানাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

