বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ভূমি সহকারীর উপর হামলা

Date:

মতিন রহমান। জামালপুরের বকশীগঞ্জে বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার উপর হামলা ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর এলাকায় এই ঘটনা ঘটে।

রাতে নামীয় ৩ জন ও অজ্ঞাত নামা আরও ২/৩জনকে আসামী করে বকশীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন নিলাক্ষিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি। এই ঘটনায় বালু উত্তোলনের পাইপ ও ড্রেজার মেশিন জব্দ করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী।

অভিযোগে জানা যায়, দীর্ঘদিন যাবত ফসলি জমি ও পুকুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো জিগাতলা গ্রামের মৃত এমাজ উদ্দিনের ছেলে হাসান আলী,কারন আলী ও জানকিপুর ভাটিয়াপাড়া গ্রামের মৃত চন্ডিয়া শেখের ছেলে আবদুল কুদ্দুছ। তারা গোমের চর এলাকায় বালু মজুদ করছিলো।

বৃহস্পতিবার বিকালে নিলাক্ষিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি অফিস সহায়ক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে বিনোদেরচর এলাকায় ঘটনাস্থলে যান এবং অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেন।

এ সময় হাসান আলী,কারন আলী ও আবদুল কুদ্দুছ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে তার উপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে নিলাক্ষিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল গণি বলেন,কোন কারন ছাড়াই তারা আমার উপর হামলা চালায়। লোহার রড দিয়ে হাত-পা-মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন,খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বাী বলেন, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান