মতিন রহমান
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জেসমিন (৩৫)নামের দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার চরকাউরিয়া খামারপাড়া এলাকার নিহতের স্বামীর বাড়ি হতে লাশ উদ্ধার করে পুলিশ। জেসমিন ওই এলাকার বাবুল মিয়া (৪৫)এর স্ত্রী।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেসমিন মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে স্বামীর বসতঘরে গলায় ফাঁস দেয়। পরে জেসমিনের ছেলে জাহিদুল ইসলাম ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে সোর চিৎকার করলে স্থানীয়দের সহযোগিতায় দরজা খুলে রুমে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ও বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খাঁন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জেসমিন পার্শ্ববর্তী শ্রীরবদী উপজেলার খোশালপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে। চরকাউরিয়া খামারপাড়া এলাকার বাবুল মিয়ার সঙ্গে ২২ বছর পূর্বে জেসমিনের বিয়ে হয়। বাবুল-জেসমিন দম্পতির বাবলীন (২০) ও জাহিদুল ইসলাম (১৮) নামের দুটি সন্তান রয়েছে। তবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এসআই ফয়জুর বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

