মতিন রহমান।। বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ সহযোগিতায় সাসটেইনেবল ইনিশিয়েটিভ টু প্রোটেক্ট ওমেন এ্যান্ড গার্লস ফ্রম জিবিভি প্রকল্পের আওতায় সোমবার বিকালে থানা প্রাঙ্গনে এক কমিউনিটি সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাটের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সীমা রাণী সরকার, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াছমিন স্মৃতি,ওসি (তদন্ত) আবদুর রহিম প্রমূখ।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মানুষসহ শতাধিক নারী সভায় অংশ গ্রহন করেন।

