মতিন রহমান
জামালপুরের বকশীগঞ্জে তালা কেটে মানিক টেলিকম নামের একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার(২২ মার্চ) দিনগত ভোর রাতে বকশীগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র পুরাতন বাসষ্ট্যান্ড বটতলা মোড়ের নাদির সুপার মাকেটের মানিক টেলিকমে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মানিক ঋষি জানান, তার দোকানে তালা কেটে অ্যান্ড্রয়েড ৯৫টি মোবাইল ফোন, ১০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড,নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এতে তার প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ থাঁন জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

