বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন

Date:

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জে জীবনের নিরাপত্তা ও বসতবাড়ি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কে.এম শামসুর রহমান নামে অবসরপ্রাপ্ত এক কর্মচারী (৬৮)। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সর্দারপাড়া নিজ বাড়িতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। তিনি সমাজসেবা অফিসে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে কে.এম শামসুর রহমান অভিযোগ করে বলেন,বকশীগঞ্জ পৌর শহরের সর্দারপাড়া এলাকার আবদুল বারেকের ছেলে গাজীউর রহমানের কাছ থেকে প্রায় ৫ বছর পূর্বে ৬ শতক জমি কিনেন তিনি। জমি রেজিষ্ট্রির পর নিজের নামে জমির নামজারীও করেন। হঠাৎ গাজীউর রহমানের চাচাতো ভাই মতিউর রহমান ওই জমি তাদের দাবি করে চাদাঁ দাবি করেন। এই নিয়ে একাধিকবার গ্রাম্য শালিস বৈঠক হয়। পরে পৌর মেয়রের মধ্যস্থতায় আধা শতক জমি মতিউর রহমানকে ছেড়ে দিয়ে বিরোধ নিস্পত্তি করে দেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। এরপর থেকেই বসতবাড়ি করে সেখানে বসবাস করে আসছেন শামসুর রহমান দম্পত্তি। অসুস্থ্যজনিত কারনে গত কয়েকদিন আগে জমিটি বিক্রির সাইনবোর্ড দেন শামসুর রহমান। এরপর থেকেই আবারো উক্ত জমি ও বসতভিটা দখলের পায়তারা শুরু করে মতিউর রহমান। একপর্যায়ে মতিউর রহমান শামসুর রহমানকে প্রাণ নাশের হুমকি দেয়। এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন,মতিউর রহমানের ভয়ে স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছেন না। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন,ওই জমি নিয়ে শালিস বৈঠক হয়েছে। শালিস বৈঠকে সমঝোতার স্বার্থে আধা শতক জমি মতিউর রহমানকে দিয়ে বিরোধ নিস্পত্তি করে দেওয়া হয়। এরপর থেকে যে যার মত ভোগ দখল করে আসছেন। এখন আবার কি সমস্যা হয়েছে তা জানা নেই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান