বকশীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন

Date:

মতিন রহমানঃ- “মজবুত হলে পুষ্টির ভিত স্মাট বাংলাদেশ হবে নিশ্চিত“ প্রতিপাদ্য নিয়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭জুন) দুপুরে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ বকশীগঞ্জের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়। জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানমালায় রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা ও প্রবীনদের স্বাস্থ্য পরীক্ষা,এতিমখানা পুষ্টি বার্তা প্রদান এবং পুষ্টিকর খাবার বিতরণসহ নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোশারফ হোসেন,ডাঃ হুমাইরা ইয়াসমিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান,সেনেটারি ইন্সপেক্টর মোস্তফা কামাল টিটন, স্বাস্থ্য পরিদর্শক ইয়াছমিন আরা, শাহিনা সিদ্দিক,মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) রমজান আলীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা,নার্স,কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ আব্বাস আলী।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩  উদযাপনের সার্বিক বিষয় তুলে ধরে আলোচনা করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আজিজুল হক। এ সময় তিনি বলেন, একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান