মতিন রহমানঃ-শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি )দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সরকারি গণগ্রন্থগারে আলোচনা সভা,পুরষ্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা সভাপতিত্বে, এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম,বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা মৎস কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী’রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনে শহীদদের স্বরণে এন এম উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

