ফুলবাড়িয়ার গণধর্ষন মামলার অন্যতম আসামি জহিরুল বন্দুকযুদ্ধে নিহত

Date:

সুমন ভৌমিকঃ গত ৩ আগষ্ট আনুমানিক রাত ৮ ঘটিকায় ফুলবাড়িয়াধীন পলাশতলী গ্রামের মৃত ইউনুস আলী’র মেয়ে খুকি আক্তার (১৬) গণধর্ষণের শিকার হয়। তিন নরপিচাশ জোরপূর্বক খুকিকে ধর্ষণ করে এবং সেই সময় সে অজ্ঞান হয়ে যায়। গণধর্ষণের ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা নং ৬(৮)১৯।

উক্ত ঘটনার পরবর্তী সময়ে ময়মনসিংহের পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা নড়েচড়ে বসে। ময়মনসিংহ পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন (বিপিএম) ফুলবাড়িয়া থানা পুলিশকে কঠোর নির্দেশ দেন ধর্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য।

ফুলবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্ষণকারীরা পাট্রিরা কালাদহ ঈদগাহ’র সামনে অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ৫/৮/১৯ তারিখ দিবাগত রাত ২টা ৩০মিনিটে আসামী গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার অভিযান কালে আসামীরা পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ছোড়তে থাকে। ফুলবাড়িয়া থানা পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়লে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ফুলবাড়িয়া উপজেলার কৈয়ারচালা গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে আসামী মোঃ জহিরুল ইসলাম (২০)কে আহত অবস্থায় ১টি পাইপগান সহ গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আহত আসামী জহিরুলকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। গ্রেফতার অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে ২ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান