ফুলবাড়ীয়ায় অনৈতিক কর্মকাণ্ডের অপরাধে এক নারী সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া বড়ভিটা জনৈক হারুনের বাঁশ বাগানে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ পেয়ে এস আই রাশেদ মোশারফ অভিযান চালিয়ে কামাল হোসেন (৩৬) আব্দুল মজিদ (৩৬) হাফিজুল হক(৩০সহ এক নারীকে বেসামাল অবস্থায় আটক করে।
জানা যায়, আসামিদের অনৈতিক কার্যকলাপে যুব সমাজ নষ্ট হচ্ছে। তাই তাদের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে স্থানীয়রা বলেন, এই চক্রটি মাঝে মধ্যেই প্রকাশ্যে অনৈতিক কর্মকাণ্ড করে। যারা রমজান মাসেও এ জঘন্য ন্যক্কারজনক কাজ করে তাদের মতো নিকৃষ্ট লোক আর হয় না। পুলিশের এ অভিযানকে আমরা সাধুবাদ জানাচ্ছি।
এছাড়াও থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন আসামি ও জিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০৩ জন, সিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০১ জনকে গ্রেপ্তার করে।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, অনৈতিক কর্মকাণ্ডের ঘটনায় জড়িত ৪ জনসহ ৯ জন আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

