সুমন ভৌমিকঃ প্রেম চলাকালীন সময়ে প্রেমিক এবং প্রেমিকা স্বভাবগতভাবেই নিজেদের জামাই-বউ ভাবা শুরু করে।
এদিকে ছেলের বন্ধু-বান্ধবদের মধ্যে কাউকে দেবর আর কাউকে ভাসুর ভাবা শুরু করে মেয়েরা, তবে ছেলেরা মেয়ের বান্ধবীদের কে শুধু শালী ই ভাবে।
ছেলের বন্ধুরা মেয়েকে ডাকে ভাবী আর মেয়ের বান্ধবীরা ছেলেকে ডাকে দুলাভাই। এভাবেই অস্থায়ীভাবে স্থায়ী সম্পর্ক গড়ে উঠে সবার মধ্যে।
তবে এ সম্পর্কের স্থায়িত্বকাল ব্রেকআপের আগপর্যন্ত, ব্রেকআপ হলে এসব সম্পর্কেরও ব্রেকআপ হয়ে যায়।
আবার নতুন কারো সাথে প্রেম হলে আবার একইভাবে সম্পর্ক গড়ে উঠে। এভাবেই চলতে থাকে সম্পর্কচক্র।

