রেজাউল করিম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পিংনাতে বাল্যবিবাহ, গুজব, মাদক, জঙ্গীবাদ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধসহ মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের উপর পিংনা হাইস্কুল মাঠে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে গ্রামীণ জনগোষ্ঠীর প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ ও প্রকল্পের অধীনে নারী নির্যাতন, করোনা ভাইরাস ও প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের উপর আলোকপাত করা হয়।
উক্ত সমাবেশের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সিদ্দীকুর রহমান সিদ্দীক এবং অনুষ্ঠানটি পরিচালনা করে উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম সামি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর, বিশিষ্ট সমাজসেবক ইশা আলম, পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সেলিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম ও বিশিষ্ট সমাজসেবক ওয়াকার হাসান ভাবন সহ অত্র এলাকায় সচেতন নারীসমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

