প্যারাগুয়েতে ভয়াবহ বন্যা ॥ হাজার হাজার মানুষ গৃহহীন

Date:

প্যারাগুয়ে রিভারের ভেঙ্গে পড়া তীরের কাছে ৭০ হাজার লোক বাস করে। সেখানে পানির স্তর কোন কোন স্থানে সাত মিটার উঁচুতে পৌঁছেছে। গ্রাসিয়েলা একোস্টা তার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
একটি ডিঙ্গি নৌকায় ৩৯ বছর বয়সী এই গৃহবধু খাট, ওয়ারড্রোব, টেবিল ও পোষা কুকুর পিরুলিনকে তুলেছেন।
তিনি তার মেয়ের সাথে সীমান্ত পাড়ি দিয়ে আর্জেন্টিনা যাবার জন্য প্রস্তুত। সেখানে ক্লোরিন্ডা শহরের একটি আশ্রয় কেন্দ্রে উঠতে চাইছেন তিনি।
একোস্টা বলেন, ‘আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। এটা আমার জন্য অত্যন্ত কঠিন সময়। বন্যার কারণে আমি আমার সবকিছু নিয়ে অন্যত্র চলে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি বন্যাটা যেন শেষ হয়ে যায়। এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে।’
যাইহোক, নানাওয়াতে আকোস্টার বাড়ি ছাড়ার কোন সুযোগ নেই। আর্জেন্টিনা সীমান্তবর্তী শহরটির লোকসংখ্যা মাত্র ৬ হাজার।
একোস্টা বলেন, ‘পানি নেমে যাওয়া মাত্রই আমি বাড়ি ফিরে যাব।’
নানাওয়ায় মাত্র ৫শ লোক বাড়িতে থাকতে পেরেছেন। বন্যার কারণে তাদের উপরের তলায় থাকতে হচ্ছে। বাড়ির নিচের দিকটা পানিতে নিমজ্জিত হয়ে গেছে।
আমেরিকার অন্যতম বৃহৎ নদী প্যারাগুয়ে রিভার দুকূল উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করায় নানাওয়ার দরিদ্র এলাকার বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আবহাওয়া ও জলানুসন্ধান বিভাগের সহকারী পরিচালক নেলসন পেরেজ বলেন, প্যারাগুয়েবাসীরা ১৯৮৩ সালে এর চেয়েও ভয়াবহ বন্যা দেখেছে।
তিনি আরো বলেন, ‘এটা প্যারাগুয়ে রিভারের সবচেয়ে ভয়াবহ বন্যা নয়। কিন্তু আগের চেয়ে এখন অনেক লোক নদীর কাছে বাস করায় ক্ষয়ক্ষতির পরিমাণটা হবে বেশি।’
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে নদীতে পানির পরিমাণ এতোটাই কম ছিল যে নাব্যতা সংকট দেখা দিয়েছিল। নদীতে নৌযান চলাচল কঠিন ছিল।
রুবেন একোস্টা (৫৫) বলেন, ‘আমি এর আগে এমন ভয়াবহ বন্যা দেখিনি।’
পেরেজ বলেন, ‘মার্চ মাসে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকের চেয়েও তিনগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে। এরপর এপ্রিল ও মে মাসেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে।’
অস্বাভাবিক বৃষ্টির জন্য তিনি নির্বিচারে বনভূমি উজাড় করাকে দায়ি করেন।
বুক সমান পানি নিয়ে রিগোবার্তো নুনেজ তার জিনিষপত্র ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছাড়ছেন।
৪৭ বছর বয়সী এই সেলসম্যান বলেন, ‘আমি তাদের দূরে কোন নিরাপদ স্থানে নিয়ে যেতে চাই।’
শহরটিতে কোন বিদ্যুৎ সংযোগ নেই, পুলিশও নেই। স্থানীয়রা লুটেরাদের ভয় পাচ্ছে।
নুনেজ ক্লোরিন্ডা বস্তিতে আর্জেন্টাইন কর্তৃপক্ষ পরিচালিত একটি কেন্দ্রে যাচ্ছেন। সেখান ইতোমধ্যেই তার আসবাবপত্র রেখে এসেছেন।
এনরিক কার্দোজোর কারখানাটি ইতোমধ্যেই বন্যার পানিতে তলিয়ে গেছে।
৫১ বছর বয়সী চার সন্তানের এই জনক বলেন, ‘বন্যায় আমি আমার সোফা, আলমারি হারিয়েছি। এগুলোকে বন্যার পানি থেকে বাঁচানোর মতো কোন স্থান ছিল না।’
পরিবারটি তাদের বাড়ির দোতলায় অবস্থান করছে। বাড়িটি নদী থেকে মাত্র ১৫ মিটার দূরে।
কারডোজো বলেন, ‘এক সপ্তাহ ধরে অবিরাম বৃষ্টি হয়েছে। একদিনে পানি এক মিটার বেড়ে গেছে। আমরা সব জিনিষ রক্ষা করতে পারিনি।’
তিনি আরো বলেন, ‘আপনি এখন শুষ্ক জমিতে পা রাখতে পারবেন না। এটা ইতালির ভেনিস নগরীর মতো হয়ে গেছে। আমরা গোন্ডোলা যাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান