পেট ফাঁপা ও বদহজমের ঘরোয়া সমাধান

Date:

আপনি যে বয়সীই হোন না কেন, হজমের সমস্যার সম্মুখীন হওয়া খুবই সাধারণ ব্যাপার। খাওয়া-দাওয়ায় অনিয়মসহ তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার খাওয়ার কারণে অত্যধিক গ্যাস জমে পেট ফেঁপে বা ফুলে ওঠে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয়, আর এ কারণেই পেট ফেঁপে থাকে। আজকাল আমাদের খাদ্য ও জীবনযাত্রার অনেক পরিবর্তন হয়েছে। এতে আমাদের রুটিনও অনেকাংশে অগোছালো হয়ে উঠেছে এবং অনেকের খাদ্যাভ্যাস ফাস্টফুডের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা আমাদের পেটকে ধ্বংস করছে। আবার কখনো কখনো আমাদের খাদ্য পরিবর্তন করার পরেও বুকে জ্বালাপোড়া, পেট ফাঁপা এবং অ্যাসিডিটির মতো সমস্যা হয়ে থাকে। এর ফলে শুরু হয় বদহজম। কখনো কখনো পেটে ব্যথাও থাকতে পারে। এই পেট ফাঁপা ভাব ও বদহজম থেকে শুরু হয় কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা। এই সমস্যার নিরাময়ে ওষুধ না খেয়ে শুরুতেই ঘরোয়া কিছু সমাধান গ্রহণ করলেই সমাধান মিলবে।

তো এবার জেনে নিন উপায়গুলো সম্পর্কে-

পানি: পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পানি দ্রুত খাবারকে হজম করতে সাহায্য করে। বিশেষ করে যারা হজমজনিত সমস্যায় ভুগছেন; তাদের উচিত প্রচুর পানি পান করা।

বেকিং সোডা ও লেবুর রস: কিছু গবেষণায় দেখা গেছে, এক চিমটি বেকিং সোডা ও লেবুর রস এ গ্লাস পানিতে মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে দ্রুত মুক্তি মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড এর উপাদান আছে, যা গ্যাস এবং বদহজম হ্রাস করতে সাহায্য করতে পারে। সেইসঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে।

আদা: পেট ফাঁপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদা চা তৈরি করে পান করুন সকাল বেকেল। এতে করে পেট ফাঁপা অনেকটা উপশম হয়ে যাবে।

ভাজা জিরা এবং মৌরি: পুষ্টিবিদ লীমা মহাজনের মতে, ভাজা জিরা এবং মৌরিতে পরিপাককারী তিক্ত উপাদান রয়েছে, যা হজমকারী এনজাইমের কার্যকলাপ বাড়াতে সাহায্য করে। এটি আপনাকে বুক জ্বালাপোড়া এবং পেট ফাঁপার সমস্যা থেকে মুক্তি দেবে। খাবারের আগে এবং পরে এই ভাজা জিরা এবং মৌরির এক চা চামচ খান এবং রস বের করার জন্য ভালোভাবে চিবিয়ে নিন।

দারুচিনি: হজমের জন্য খুবই ভালো এই মসলাটি। এক গ্লাস পানিতে আধা চামচ দারুচিনির গুঁড়ো বা আস্ত দারুচিনি ফুটিয়ে দিনে ২-৩ বার খেলে গ্যাস দূরে থাকবে।

তুলসি: তুলসিতে এমন পদার্থ আছে, যা গ্যাসের সমস্যা কমাতে পারে। এ ছাড়াও ক্ষুধা বাড়ায়, পেটে ব্যথা, অস্বস্তি, ফোলাভাব কমায় এবং সামগ্রিক হজমে উন্নতি করে। তুলসিতে থাকে ইউজেনল। যা পেটে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে পারে।

ডাবের পানি: ডাবের পানিতে উচ্চ মাত্রায় পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। এই পানি রিহাইড্রেটিংয়ের জন্যও বেশ কার্যকর এবং বেশিরভাগ স্পোর্টস ড্রিঙ্কের চেয়ে এটি সবচেয়ে ভালো বিকল্প। কারণ এতে ক্যালোরি ও চিনির পরিমাণ কম। প্রতি ৪-৬ ঘণ্টা পরপর ২ গ্লাস করে ডাবের পানি খেলে পেট ফাঁপার সমস্যার সমাধান হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান