একাত্তর বাংলাঃ সাতক্ষীরায় পিয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪শত বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৫ এপিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়া ধলবাড়িয়া থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- ট্রাক ড্রাইভার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে রেজাউল করিম বাবু ও হেলপার সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম।
তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির জানান, ভোমরা থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক যার নং (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়ায় তল্লাশি শুরু করে।
এসময় ট্রাকটি তল্লাশি করে সাড়ে ১৪শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিলগুলো ট্রাকের বিশেষ কায়দায় লুকানো ছিল। পুলিশ ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে।

