একাত্তর বাংলাঃ সাভারে পুলিশের পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝাই একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ পুলিশ সদস্য।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে টঙ্গী-আশুলিয়া সড়কের নরসিংহপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, টহল শেষে পিকআপ ভ্যানে করে আশুলিয়া থানায় ফিরছিলো তাদের একটি দল। নরসিংহপুর এলাকায় পুলিশবাহী পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই এএসআই জসিম উদ্দিন নিহত হন। আহত তিন পুলিশ সদস্যকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

