রিফাত রাহুল খাঁন :-
বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক উজ্জ্বল ধ্রুবতারা নন্দিত উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস৷ রাজধানীর বনানীতে গতকাল শেখ পলাশ’র এর ডিজিটাল মিডিয়া প্রোডাকশন ঘর ‘পি সিরিজ’ এর সাথে তিনি তিন বছরের চুক্তিবদ্ধ হয়েছেন। দেবাশীষ বিশ্বাস জানান; এই প্রতিষ্ঠানের জন্য আমার তত্ত্বাবধানে এবং পরিচালনায় আগামী সময়ে নির্মিত হবে বহুমাত্রিক ওয়েব ফিল্ম, টিভি মুভি এবং ইউটিউব সিনেমা! আমাকে এই সুযোগ দেয়ার জন্য অনেক ধন্যবাদ প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের। জমকালো পরিসরে কেক কেটে চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে।
উল্লেখ্য ; দেবাশীষ বিশ্বাস নির্মিত প্রথম সিনেমা ছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এরপর করেছেন ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘চল পালাই’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। এছাড়াও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় “তুমি যেখানে আমি সেখানে” একটি চলচ্চিত্রের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ বছরই ছবিটি সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায়।

