একাত্তর বাংলাঃ যশোরে পিকনিকের বাস খাদে পড়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৪ জন। সোমবার (৪ মার্চ) কেশবপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে নারী ও শিশুসহ ৫০ জন যাত্রী নিয়ে পিকনিকের একটি বাস মোংলা যাচ্ছিলো।
পথে শ্রীরামপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা মাছের ঘেরে পড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে।
আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে পাঠানো হয়।

