পার্লামেন্টে মারামারিতে জড়ালেন সরকারি ও বিরোধী দলীয় এমপিরা

Date:

আন্তর্জাতিক ডেস্ক

মালদ্বীপের পার্লামেন্টে মারামারিতে জড়িয়ে পড়লেন সরকারি এবং বিরোধী দলীয় এমপিরা। রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রিসভায় নতুন চার মন্ত্রীর অনুমোদনকে কেন্দ্র করে পার্লামেন্টের ভেতর কিল-ঘুষি-লাথিতে জড়ান এমপিরা।

যুক্তরাজ্যের গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের নব-নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভায় চার সদস্যের সংসদীয় অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি)। এরপরেই শুরু হয় বিশৃঙ্খলা।

ক্ষমতাসীন পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি) এবং মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির (পিপিএম) সদস্যরা এর প্রতিক্রিয়ায় বিক্ষোভ শুরু করে এবং পার্লামেন্টের অধিবেশন চলতে বাধা দেয়। এসময় কান্দিথিমুর এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম ঘুষি মেরে কেন্দিকুলহুধুর এমপি আহমেদ ইসা মাটিতে ফেলে দেন। এরপর এই দুই এমপিকে হাতাহাতি করতে দেখা যায়। হাতাহাতির একপর্যায়ে দুই সংসদ সদস্যই চেম্বারের কাছে পড়ে গেলে আবদুল হাকিম মাথায় আঘাত পান। চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রোববারই সংবাদ সম্মেলনে করে এমডিপি বলেছে, আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম আত্মরক্ষার্থেই হাতাহাতিতে জড়িয়েছিলেন। এমডিপির সংসদ সদস্য হিসান হুসাইন বলেন, সরকার সমর্থিত এমপিরা যা করেছেন তাতে এমডিপি এমপিদের কাছে আত্মরক্ষা ছাড়া অন্য কোনো উপায় ছিল না।

আরেক সংসদ সদস্য হাসান জারির এমডিপির একজন সদস্যের হামলায় আঙুলে আঘাত পেয়েছেন। সংঘর্ষের সময় যাতে সংসদ সদস্যরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারেন সে জন্য পার্লামেন্টে বসানো মাইক্রোফোনগুলো খুলে নেওয়া হয়।

ক্ষমতাসীন পিপিএম এবং পিএনসি জোট এক বিবৃতিতে বলেছে যে, মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভার অনুমোদন অস্বীকার করাকে সরকার নাগরিকদের যে পরিষেবাগুলো দেয় তাতে বাধা দেওয়ার সমান বলে বিবেচিত হবে।

বিবৃতিতে বলেছে, ‘আমরা বিশ্বাস করি যে, মন্ত্রীদের কাজ করার সুযোগ না দিয়ে এবং তাদের কর্মক্ষমতা বিচার না করে সংসদীয় অনুমোদন অস্বীকার করা সরকার পরিচালনায় সহযোগিতার অভাবকে প্রকাশ করছে। সে সঙ্গে, নাগরিকদের যে পরিষেবাগুলো প্রদান করা হয় তার ওপর এমন আচরণ সরাসরি বাধা।’

মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য এ পর্যন্ত ১৮ জন সদস্য সংসদীয় অনুমোদন লাভ করতে পেরেছেন। তবে অ্যাটর্নি জেনারেল আহমেদ উশাম, আবাসন মন্ত্রী আলী হায়দার, ইসলামিক বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শাহীম আলী সাইদ এবং অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী মোহাম্মদ সাঈদ সংসদের অনুমোদনের অপেক্ষায় ছিলেন।

সংঘর্ষের পর ক্ষমতাসীন জোটের সদস্য ও সমর্থকেরা সংসদের বাইরে মন্ত্রীদের অনুমোদনের দাবিতে বিক্ষোভ করেন। স্পিকার মোহাম্মদ আসলাম ও ডেপুটি স্পিকার আহমেদ সেলিমের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছে জোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান