একাত্তর বাংলাঃ হিলি-পার্শ্ববর্তী ঘোড়াঘাটে পতিত জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে হাইব্রিড (ব্যাংকক-১) জাতের মিষ্টি কুমড়া চাষ। স্বল্প খরচে ও কম পরিশ্রমে ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি এখানকার কৃষক।
সারা বছর এই উপজেলায় ৫শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শাসবজি চাষ হলেও প্রথমদিকে দুই এক জায়গায় চাষ হতো এ জাতের কুমড়া। প্রথম দিকে এ জাতের কুমড়ার চাষ কম হলেও বর্তমানে কৃষি অফিসের সহযোগিতায় দিন দিন এই উপজেলায় বাড়ছে এর চাষ। বর্তমানে ৩০ হেক্টর জমিতে চাষ হচ্ছে হাইব্রিড (ব্যাংকক-১) জাতের কুমড়ার।
স্থানীয় বাজারে এ জাতের কুমড়ার ব্যাপক চাহিদায় থাকায়, দামও ভালো পাচ্ছেন তারা। প্রতিটি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা দরে। প্রতি বিঘাতে মাত্র ১০ হাজার টাকা খরচে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারছে এখানকার কৃষক।
ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ-কামাল হোসেন বলেন, এই উপজেলায় সারা বছর কম বেশি বিভিন্ন জাতের শাক-সবজি চাষ হয়ে থাকে। আমরা কৃষকদেরকে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি যাতে এই এলাকায় পতিত জমিগুলোতে ফসল ফলিয়ে কৃষকরা উন্নতি করতে পারে।
তিনি আরো বলেন হাইব্রিড-(ব্যাংকক-১) জাতের মিষ্টি কুমড়া প্রথম অবস্থায় পরীক্ষামূলকভাবে দুই এক জায়গায় চাষ হলে বর্তমানে এর ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে ৩০ হেক্টর জমিতে চাষ হচ্ছে হাইব্রিড (ব্যাংকক-১) জাতের কুমড়ার।

