ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দীপেন ত্রিপুরা একই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। তিনি খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ দীপেন ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

