পণ্যের গুণগত মান রক্ষায় ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করছে বিএসটিআই : শিল্পমন্ত্রী

Date:

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পণ্যের গুণগত মান রক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে কাজ করে যাচ্ছে।
জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান হিসেবে পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষায় বিএসটিআই তার ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার কক্সবাজার বিএসটিআই’র জেলা অফিস উদ্বোধন শেষে বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, সম্প্রতি বিএসটিআই’র অর্জন আমাদেরকে আশান্বিত করেছে। সকল ধরণের ভয়-ভীতির উর্ধ্বে থেকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটির ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। নি¤œ ও ভেজাল পণ্য এবং পরিমাপে কারচুপি রোধে বিএসটিআইকে এভাবে সর্বোচ্চ সাহসিকতার সাথে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
তিনি বলেন, জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দেয়ার লক্ষে সরকার জেলা পর্যায়ে বিএসটিআই’র অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসেবে কক্সবাজার, ময়মনসিংহ, রংপুর, ফরিদপুর ও কুমিল্লায় বিএসটিআই’র অফিস-কাম-ল্যাবরেটরি ভবন স্থাপন করা হয়েছে।
মন্ত্রী বলেন,আজ কক্সবাজারে বিএসটিআই’র জেলা অফিস উদ্বোধন করা হলো। এর ফলে এই অঞ্চলের সাধারণ মানুষ সঠিক মান ও পরিমাপের পণ্য পাবে। এই এলাকায় আন্তর্জাতিক মানের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। এছাড়াও আর ১২টি জেলায় বিএসটিআই’র অফিস স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন। এতে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিএসটিআই’র পরিচালক (প্রশাসন) ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মো. তাহের জামিলসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিএসটিআইকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিএসটিআইও সরকারের অভিপ্রায় সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যহত রেখেছে। অসাধু ব্যবসায়ীদেরকে বিএসটিআই তার নিজস্ব আইনে শাস্তি প্রদান করছে।
বিএসটিআই’র মহাপরিচালক বলেন, জনগণের মাঝে বিএসটিআই’র কাজের সফলতা পৌঁছে দিতে হলে বিএসটিআই’র একক প্রচেষ্টা যথেষ্ঠ নয়। এজন্য উৎপাদনকারী থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান