সুমন ভৌমিকঃ ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার একক দলীয় প্রার্থী হিসেবে মনোনয়োন পেয়েছেন আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ও ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।
ময়মনসিংহের ত্যাগী ও কর্মীবান্ধব আওয়ামীলীগ নেতা হিসেবে যার রয়েছে পাহাড়সম খ্যাতি। তিনি মাঠে-ঘাটে সর্বত্রই মূল আলোচনার কেন্দ্রবিন্দু ।
সম্প্রতি তার দলীয় মনোনয়োন চুড়ান্ত হওয়ার পর দলীয় চিঠি হাতে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেম ফেসবুকে তার আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে ধন্যবাদ জানিয়ে পোস্ট করলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে সাধরণ ভোটার’রা তার দেওয়া পোস্টটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়।
ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত মনোনয়নের চিঠি হাতে নিয়ে তার ফেসবুক ওয়ালে যা লিখেছেন তার হুবুহূ তুলে ধরা হলো।

তিনি ফেসবুকে লিখেন..
“আলহামদুলিল্লাহ্,,,
অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।।
সকলের দোআ এবং সমর্থন প্রত্যাশী।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

