নৌকার প্রচারনায় বিএনপি নেতা

Date:

একাত্তর বাংলাঃ লালমনিরহাটে এবার নৌকা মার্কার প্রার্থীর পক্ষে মাঠে নেমে প্রচারনা এবং ভোট চাইলেন বিএনপি নেতা। তিনি আদিতমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় মহিষখোচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল আলমের নির্বাচনী জনসভায় বিএনপি নেতা আইয়ুব আলী নৌকার প্রার্থীকে জয়লাভ করার জন্য ভোট প্রার্থনা করেন।

এসময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মুল্যবান ভোটটি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে দিয়ে জয়যুক্ত করবেন। আগামি ১০ মার্চ আপনারা আবারও নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করাবেন। আপনাদের মুল্যবান ভোটটি সঠিক জায়গায় দিবেন। আর নৌকা মার্কার প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধূরীর সভাপতিত্ব অনুষ্ঠিত নৌকা মার্কার নির্বাচনী জনসভা একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় বিএনপি নেতা ও আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ছাড়াও বক্তব্য রাখেন, কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আলা উদ্দিন আলাল, সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আজিজুল ইসলাম প্রধান, সাবেক চেয়ারম্যান মনসুর আলী, সারপুকুর ইউনিয়নের জনপ্রিয় তরুন নেতা একেএম হুমায়ন কবির, ভেলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাপ্টিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর সোহরাব, সমাজকল্যান মন্ত্রীর এপিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান প্রমুখ।

এসময় নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রফিকুল আলম তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকারই সন্তান। আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট করছি। আপনারা আপনাদের মুল্যবান ভোটটি দিয়ে আমাকে একবার সেবা করার সুযোগ দিন। কারও কথায় কান দিবেন না,১০ মার্চ সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন এমনটাই প্রত্যাশা আপনাদের কাছে।

অপরদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে সদ্য বিএনপিতে যোগদানকারী হারাটি ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক আ.লীগ প্রার্থী নজরুল হক পাটোয়ারী ভোলার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে প্রচারনা চালাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান