রুমি ভৌমিকঃ নেত্রকোনা গোয়েন্দা সংস্থা’র অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ এর তত্বাবধানে ডিবি পুলিশ ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, ৮ নভেম্বর রবিবার দিবাগত রাত ১ ঘটিকায় ওসি খন্দকার শাকের আহমেদ এর তত্বাবধানে ডিবি টিম-২ এর এসআই খালেক, এসআই সাজ্জাদ ও এসআই সোহাগ সঙ্গীয় অফিসার ফোর্স নেত্রকোনা জেলার আটপাড়া থানার চাঁনপুর শুনই উত্তরপাড়া থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়া এর পুত্র মোঃ আলামিন (৪৫) ও মৃত হাজী মমতাজউদ্দিন এর পুত্র মোঃ রফিকুল হাসান ওরফে (শাহিন) (২০)-কে গ্রেফতার করে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এর সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেফতারে অভিযান চলছে।

