নেত্রকোণার জনপ্রিয় পুলিশ সুপার আকবর আলী মুন্সী পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র

Date:

সুমন ভৌমিকঃ নেত্রকোণা’র জনপ্রিয় পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী একজন সাহসী ও সম্মুখযোদ্ধা হিসাবে নেত্রকোণায় খ্যাতি রয়েছে। যিনি নেত্রকোণা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সৃষ্টি করছেন গৌরবময় অধ্যায়।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার হিসাবে মোঃ আকবর আলী মুন্সী গত ২৭/০৭/২০১৯ তারিখে নেত্রকোণা জেলায় যোগদান করেন। তিনি যোগদান করেই কর্ম দক্ষতায় কেড়ে নিয়েছেন নেত্রকোণাবাসী’র মন।

পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী নেত্রকোণায় জেলায় যোগদান করে ঘোষনা দিয়েছিলেন মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত নেত্রকোণা। তিনি কথা দিয়েছেন এবং কথা রেখেছেন। আজ নেত্রকোণা জেলা মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত। নেত্রকোণা সীমান্তবর্তী জেলা হওয়ায় তিনি চোরাকারবারীদের কঠিন ভাবে দমনে নির্দেশ দিয়েছেন। চোরাকারবারীরা আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, নাশকতা, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধে কঠোর অবস্থানে ছিলেন তিনি। জেলা সদর সহ ১০ থানায় সেবাপ্রার্থীরা হয়রানীর স্বীকার না হয় সে বিষয়ে ওসিদের প্রতি কঠোর হুশিয়ারী দিয়েছিলেন। এর ফলে সাধারণ জনগণ থানায় সেবা পাচ্ছে।

আকবর আলী মুন্সী জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন তিনি।

পুলিশ সুপারের নির্দেশে জেলা পুলিশ জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা-সমাবেশ করে জঙ্গি ও গুজব বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করে যাচ্ছে। মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাত সহ অপরাধীদের বিরুদ্ধে চিরুনী অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া চাঞ্চল্যকর ও ক্লু-লেস মামলাগুলো দ্রুত সময়ে রহস্য উদঘাটন হয়েছে। কর্ম দক্ষতায় পুলিশ বাহিনীর উজ্জ্বল নক্ষত্র তিনি।

পুলিশ সুপার হিসেবে নেত্রকোণা যোগদানের পর থেকে বেশ কয়েকটি আলোচিত ঘটনার তথ্য উৎঘাটন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে গুজব প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করেন। বর্তমানে তিনি নেত্রকোণা মানুষের কাছে হয়ে উঠেছেন আস্থা, ভালবাসা ও নির্ভরতার প্রতীক।

তিনি পুলিশ লাইন সহ জেলার বিভিন্ন থানাগুলোতে ব্যাপক উন্নয়ন করেছেন। ই-সেবা চালুর মাধ্যমে থানায় কোন জিডি করতে পয়সা না লাগে সেই ব্যবস্থা করেছেন। নেত্রকোণার পৌরসভাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় তিনি ব্যাপক প্রশংসিত হয়েছেন। জেলায় ৬৬০টি মাদ্রাসায় লাক্ষাধিক ছাত্র অধ্যায়নরত। সারাদেশে হেফাজতের আন্দোলনের একটুও ছায়া জেলায় পরতে দেননি তিনি। সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা/২০২১ চলাবস্থায় কুমিল্লায় উগ্রবাদীরা প্রতীমা ভাঙচুর ও লুটপাট চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ সুপারের আন্তরিকতায় জেলায় ৫১৫টি পূজা মন্ডপে সুষ্ট ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়।

দুষ্টের দমন, শিষ্টের লালন নীতিতে কাজ করে তিনি সকলের কাছে প্রশংসিত হয়েছেন। নেত্রকোণা পুলিশের গতিশীলতা ও সফলতা সবকিছুর পেছনে দাবিদার এই মানুষটি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা প্রতিবেদককে জানান, আমাদের স্যার সৎ, বিনয়ী, নম্র, ভদ্র এবং সেবাপরায়ন। কাজের বলিষ্টতায় সাধারণ জনগণ ও আমাদের মাঝে আজীবন স্মরনীয় হয়ে থাকবেন। উনার আন্তরিকতা, দক্ষ ও সাহসিকতায় উজ্জল হয়েছে নেত্রকোণা পুলিশ বাহিনীর ভাবমূর্তি। স্যার ময়মনসিংহ রেঞ্জে খেলাধূলায় নেত্রকোণা জেলা পুলিশের সুনাম বয়ে এনেছেন। ময়মনসিংহ রেঞ্জে নেত্রকোণা জেলা পুলিশ এক যুগ পরে চ্যাম্পিয়ন ট্রফি আনতে সক্ষম হয়েছে।

নেত্রকোণা’র সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী’র সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশ মাদক বিরোধী অভিযানে নভেম্বর/২০২০ হতে অক্টোবর/২০২১ সময়ে নেত্রকোনা জেলা পুলিশ ৮১৮টি মাদক মামলায় ১১৩৯ জনকে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় ১২২ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ১০১৪৯ পিস ইয়াবা, ২০০ বোতল বিদেশী মদ, ১৬৩.৬৮ গ্রামসহ ৪৯ পুরিয়া হেরোইন, ৪৩০.৫০ লিটার চোলাই মদ এবং ৩২৭ এ্যাম্পুল নেশাজতীয় ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য। যার আনুমানিক মূল্য ১,৭১,৮৫,০৮১ টাকা। এছাড়াও মোটরযান আইনে ১১১৯১টি মামলায় ৪৫৯৮২০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।

নেত্রকোণা’র পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী তার কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করেছেন পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন,শক্ত হাতে সন্ত্রাস দমনসহ নানা কর্ম দক্ষতায় প্রমাণিত হয়েছে তার দূরদর্শিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান