নেত্রকোণায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু, শিশু আহত

Date:

নেত্রকোণার কলমাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সখিনা বেগম (৩৫) নামে পথচারী এক নারী মারা গেছেন। এসময় ওই নারীর কোলে থাকা শিশু সন্তান আহত হয়েছে। গতকাল শনিবার বিকালে ঠাকুরাকোণা-কলমাকান্দা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দা উপজেলার বাহাদুরকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আজ রোববার দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সখিনা।

নিহত সখিনা বেগম কলমাকান্দা সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামের মৃত ইঞ্জিল মিয়ার মেয়ে ও সুকন মিয়ার স্ত্রী। সখিনার কোলে থাকা আড়াই বছরের শিশু সুলতানা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসরাম জানান, শিশু সুলতানা এখন শঙ্কামুক্ত।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুল হক জানান, গতকাল শনিবার বিকালে সড়কটি দিয়ে শিশু সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন সখিনা বেগম। এসময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা সখিনাকে ধাক্কা দিলে কোলে থাকা শিশুটিকে নিয়ে ছিটকে পড়ে যান। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মা ও মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে সখিনার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে আজ দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। তখন পথে মারা যান সখিনা বেগম। ঘটনার পরপরই অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যায়।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সখিনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের গৌরীপুরে সম্প্রতি জমি সংক্রান্ত পূর্ববিরোধের...

ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হাতিবেড় গ্রামে অবস্থিত...

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী

একাত্তর বাংলা রিপোর্টঃ ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক...

বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

মাসুদ উল হাসান ॥ জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ১০১ শয্যায়...
LATEST NEWS
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহীদকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন ময়মনসিংহে উদ্দীপন কুমির খামার পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার দুটি অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ মাদক ব্যবসায়ী বকশীগঞ্জ হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করা হবে : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সব ধরনের সমস্যা মোকাবেলা করেই তড়িগতিতে স্টিল আর্চ সেতুর নির্মাণ কাজ শেষ করতে হবে-এমপি ওয়াহাব আর্ন্তজাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে-এমপি ওয়াহাব গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল-তথ্য প্রতিমন্ত্রী চৌকস ওসি নাজমুস সাকিব এর নেতৃত্বে শাওন হত্যার আসামীরা গ্রেফতার ময়মনসিংহে হতদরিদ্রদের মাঝে নবনির্বাচিত এমপি আবু ওয়াহাব আকন্দের ইফতার বিতরণ বিএনপি হচ্ছে সে রকম একটি দল-যাদের পরিকল্পনা রয়েছেঃ তারেক রহমান